বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৪১

সিটিটিসির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

রাজধানীর বিমানবন্দর এলাকায় থেকে ৩০ কেজি গাঁজাসহ দু’জনকে পুলিশ হেফাজতে নিয়েছে সিটিটিসি। ছবি: ডিএমপি

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর বিমানবন্দর এলাকায় থেকে এক নারীসহ দু’জনকে পুলিশ হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়ীয়া থেকে রেলে করে মাদক এনে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।