বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ০০:০৬

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে দলটির আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ আজ থেকে কার্যকর হবে।