শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির অভিযোগে মামলা দায়ের এবং ৫ জনকে শোকজ করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, গত ২৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে এসেছে যে, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নং পুনর্বাসন নথিটি জাল জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল গ্রহণ করে সম্পাদিত হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৫ কর্মচারীকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বহিরাগত ৪ জনকে আসামি করে নথি সংরক্ষণকারী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হলো না।