শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেনকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেনকে বদলিপূর্বক প্রেষণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।