বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৩:৪৯
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৯

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দুই বছর মেয়াদি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: বাসস

রাজশাহী, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দুই বছর মেয়াদি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতিসহ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মাসুদুর রহমান রিংকু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ইশা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতা ও ব্যবসায়ী নেতারা। 

অনুষ্ঠানে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি ও পরিচালকসহ মোট ২৩ জন শপথ গ্রহণ করেন। পরে বিশেষ মোনাজাত করা হয়।