বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ২৩:০৯

পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেম সাক্ষাৎ করেছেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেম সাক্ষাৎ করেছেন। 

এ সময় বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়া বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এগিয়ে যাচ্ছে। তিনি জানান, এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে।

বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর বিশ্বব্যাংকের প্রকল্পগুলোর দ্রুত অগ্রগতির আশা প্রকাশ করেন।

সাক্ষাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংকের পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।