বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৮:৩৯

ডিএমপি’র হাজারীবাগ থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র হাজারীবাগ থানা পুলিশ| 

সোমবার হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়|

গ্রেফতারকৃতরা হলো— মো. সবুজ (২০), মো. আবু তাহের (২৪), মো. জাহিদ (৩৩), মো. আরিফ (২৬), মো. কবির (২২), মো. রকি মিয়া (২৭), আরিফুল ইসলাম ওরফে রাফি (২৪), মো. বাবু (২৩), মো. রাকিব (১৯), মো. ফয়সাল আহলদ (২০), কালু শেখ (৫১), ¯^পন রবি দাস (৩০), নূরনবী ওরফে নূর মিয়া (২৬), মো. রফিক (২১), মো. সাব্বির হাওলাদার (২৪), নাজমুল হোসেন (২৬), মো. বশিব (৪৮), মো. তারেক (২৪), মো. জুয়েল (২২), ফরহান ইসলাম শিহাব (১৯), তোফাজ্জল হোসেন মানিক (৩০), সামিউল বাশার অনিক (৩১), তামিম হক (২১), আরিফুর রহমান (৩০), সাব্বির হোসেন (২৩), রাইতুল ভূইয়া ওরফে অমিত (২২), শেখ মাহমুদ হাসান ওরফে সজল (৩৫) ও মো. শাহ আলম সেলিম (৪৭)|
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ|