বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ২৩:২৬

ডিএমপির হাজারীবাগ থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২৮ 

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. তিতাস (১৯), মো. রায়হান আকন (২২), মো. শাওন ব্যাপারী (২৫), মো. মোকলেসুর রহমান (৩৫), মো. কাওসার আলী (৩০), মো. রিয়াজ হোসেন (৩৮), মো. সুজাউল রানা (২৮), শেখ বোরহান উদ্দিন শাহ (১৯), মো. মুন্না মিয়া (৩৮), মো. জামাল (২৫), মো. নবী হোসেন (৩০), মো. আনোয়ার হোসেন (৪০), মো. ওমর ফারুক (৩৬), মো. সাইফুল ইসলাম (৩২), মো. রাসেল (২৮), মো. তানভীর আহম্মেদ রাহাত (২৩), মো. সুজন (৩২), মো. রিয়াজ উদ্দিন (৩২), মো. শহিদ (২০), মো. শামীম (২৫), মো. রাব্বি (২৫), মো. শামীম (৪২), মো. মুরাদ (২৭), মো. জীবন (৩০), মো. লাম সরদার (২০), মো. আরিফ (৩০), মো. জুয়েল।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।