বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৯:০২

এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই

এনটিআরসিএ চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই। ফাইল ছবি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাই। 

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে বদলিপূর্বক প্রেষণে এনটিআরসিএ’র চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।