বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ২১:৩২
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২১:৩৯

ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল

ছবি: বাসস

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ আজ ঢাকায় পৌঁছেছেন। তিনি রাত ৮ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তিনি বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অভ্যর্থনা জানান।

সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে আইপিইউ’র সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষ করে তিনি আগামী ২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন।