বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ২১:২৮

ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫৬ 

ছবি: ডিএমপি

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গতকাল শনিবার মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ৩ জন, পল্টন থানায় ১১ জন, সবুজবাগ থানায় ৭ জন, খিলগাঁও থানায় ১৫ জন, রামপুরা থানায় ৪ জন, শাহজাহানপুর থানায় ৪ জন এবং মুগদা থানায় ১২ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।