শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকার কাফরুল এলাকা থেকে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ এপ্রিল আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে একটি হাইয়েচ গাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।
আটককৃতরা হল-মো. সাদ্দাম হোসেন (৩২), মো. সেলিম (২৮), মো. আলভি (৩০)। এসময় সাদ্দাম হোসেনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টিরও বেশি মামলা এবং সেলিমের বিরুদ্ধে সাতটির বেশি মামলার তথ্য পাওয়া গেছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।