শিরোনাম

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে শনিবার এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. মানিক মিয়া (৪২), মো. রফিকুল ইসলাম (২৫), মো. শান্ত মিয়া (২৬), মো. বেলাল হোসেন (৪২), মো. মাহিম শেখ (২৩), মো. জুবায়ের শেখ (১৯), চয়ন তিরকি (২৬), নিহার রিবেরিও (২৪), মো. সুজন (২৩), মো. মারুফ হাওলাদার (২৪), বিকাশ সরকার (২৪), মো. ইমান শেখ (২৮), মো. মেহেদী (২৮), মো. ফয়সাল (২৬), মো. জয় (২৭), মো. ওয়াহিদুজ্জামান (২৭), মো. সোহান (১৯), মো. মুন্না (২২), মো. জাহাঙ্গীর (২৭), মো. রাসেল (২৪), মো. রাসেল (২৫), মো. তুষার (২৬), স্বপন (৩৬), মো. সুমন (২৮), মো. আরিফ হাওলাদার তারেক মামুন (২৫), মো. হাসান আলী হাসানুর রহমান খোকা (২৫), আনিছুর রহমান রাজু (৪০), মো. শহিদুল ইসলাম অপু (৩৫), মো. নাহিদ ইসলাম (১৮), আব্দুল কাদের আকাশ (২৫), মো. নিশান (১৯), মো. জয় (১৯), মো. মুজাহিদ (২১), মো. ফজরে রাব্বী (১৯), মো. মোবারক হোসেন (২২), মো. নয়ন (১৮), মো. বাবুল (১৮), মো. পিন্টু (১৮), মো. রেজাউল (১৮), মো. সাগর (১৮), মো. মিরাজ (১৯), মো. মোরছালিন (২১), মো. সাগর (২০), মো. আকাশ (২০), মো. আলম মিয়া (৪৩), মো. ইউসুফ (২০), মো. নুর আলম পাভেল (১৯), তারেক হাসান (২২), নাজমুল হোসেন (২১), মো. ওমর ফারুক (১৯), মো. নয়ন মিয়া (২০), মো. মিরাজ মিয়া (১৯), জয় কুন্ডু (২৩), মো. আব্দুল জলিল (৫২), মো. কামাল হোসেন (৫০), মো. আরিফ (২১), মো. মেহেদী (২০), সাজ্জাদ হোসেন (২৩), রুহুল আমিন (২১), মো. কবির মন্ডল (২০), সাইফুল্লাহ (৩৭), মাসুদ রানা (৪৩) ও মো. নয়ন মুন্সি (২৮)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৫ জন, আদাবর থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ জন ও হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।