বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ০০:২৭

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩ 

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ শুক্রবার হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. মামুন (১৯), আলাউদ্দিন (২৪), মো. মনির হোসেন (৩০), মো. সোহাগ হোসেন (২২), মো. রানা মিয়া (১৯), মো. রাব্বি হেসেন (২২), মো. মামুন পাইক (২৯), মো. বাবু হোসেন (২৫), মো. ইমরান শেখ (২৪), মো. আলম (২৪), মো. সোহেল হোসেন (২৬), মো. শ্রাবন (১৯), মো. নাহিদুল ইসলাম সৈকত (২০), মো. তারিকুল ইসলাম (২৩), ওসামা লস্কর (২২), মো. আসিফ (২৪), হোরাইরা হাসান অন্তর (২২), মো. ইব্রাহিম (২১), মোক্তার হোসেন (৩৫), মো. শান্ত হাওলাদার (২৫), মো. শাহিন (৪০), মো. সোবহান (৪৭), মো. বাবু (৪৯), মো. মোহসিন (২৬), মো. খায়রুল ইসলাম (৪০), মো. শাকিল মিয়া (৩৫), মো. সালেক মিয়া (২৫), মো. ইমরান হোসেন সাগর (৩৫), মো. মাইনুদ্দিন (৪০), মো. আবু বকর সিদ্দীক (২৬), মো. হোসেন (২২), মো. কাউসার হোসেন ওরফে অন্ত (৩৩) ও মো. শামসুজ্জোহা রুশো (৪১)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, এ সময় গ্রেফতারকৃতদের থেকে ১৯৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।