শিরোনাম

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. সাজু (২২), মো. আনিছুর রহমান (৩২), সৌরভ আচার্য (৩১), জসিম উদ্দিন (২০), মো. আসিফ আল হাবিব (২৩), মো. রিয়াজ (১৮), রহিমা বেগম (৫৫), রেজাউল করিম, মো. আরিফ হোসেন (১৯), মো. শুভ গাজী (১৮), ময়ূর বানু (২৭), মো. আকবর (২৭), মো. হাফিজুর রহমান, মো. সজিব (২০), শাকিল (২০), মো. আব্দুস সালাম (৪৬), আরিফ ব্যাপারী (২৪), উবাইদুল্লাহ (২৬), মো. সুজন (২৬), রাসেল আহমেদ সুমন (২৬), রাজীব আহমেদ (৩১), জাকির হোসেন (৩৫), মো. ইলিয়াস হোসেন (৪৬), মো. জাকির হোসেন (২৮), প্রিন্স সালেহ পাল (৫০), মো. মেরাজুল ইসলাম (২০)।
এছাড়া রয়েছেন- মো. রবিউল হাসান (৩০), মো. মেহেদী হাসান (২১), মো. আলিফ (১৯), মো. হারুন (৪৫), কাজী তামীম মাহদী (৩০), মো. রাব্বি (১৯), মো. সাগর (১৯), মো. মিলন (২৪), মো. রেদওয়ান হোসেন (২১), হাবিব, পল্লব লিনাসক, মো. সানি আক্তার শামীম (৩০), মো. হৃদয় হোসেন (২১), মো. ওয়াসিম হাওলাদার, মো. রাকিব, রাজু, মো. আকিব আহমেদ সজল (২১), মো. শাফায়েত হোসেন (৩৩), মো. নাঈম (২৫), মো. সিরাজুল ইসলাম (২৪), মো. রাকিব হোসেন লাবু (১৯), মো. হারুন (২৭), মো. রফিকুল ইসলাম (২৪), সাব্বির হোসেন (২০), মো. মিলন (৪০), মোহাম্মদ রমিজ উদ্দিন (৪৫), মো. সেলিম মিয়া সাগর (৪৫), মো. জসিম (৩৩), বাবু (৩২), মো. আল আমীন (১৯), মাসুদ মাসুম (২৭), সাব্বির (২২), মো. জাবেদ মটু (৫০) মো. মানিক (২১) ও মো. পলাশ (৩৫)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তাদের মধ্যে তেজগাঁও থানায় ৩ জন, শেরে বাংলা নগর থানায় ৭ জন, মোহাম্মদপুর থানায় ৩২ জন, আদাবর থানায় ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ১০ জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।