শিরোনাম

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদের মাতা রিজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রিজিয়া খাতুন আজ সকালে গোপালগঞ্জের সুলতানশাহী গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তথ্যমন্ত্রী মরহুমা রিজিয়া খাতুনের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে রিজিয়া খাতুন পাঁচ কন্যা ও চার পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।