বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৬:৪৮
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

সাংবাদিক গোলাম আহাদের মাতার ইন্তেকাল : ডিআরইউ’র শোক

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিউজ এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য গোলাম আহাদের মাতা রিজিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) গোপালগঞ্জের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ নিজ গ্রামে বাদ জুম্মা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সাংবাদিক গোলাম আহাদের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।