বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৬:০৬

রাজধানীতে প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার: চোরাই সিএনজি উদ্ধার

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর রমনা এলাকা থেকে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। 

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে গোয়েন্দা মতিঝিল বিভাগ রমনা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম মো. সুমন হাওলাদার (২৪)। এ সময় তার কাছ থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।