বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ২০:৫৩

রাজধানীতে পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শাহিন প্রধান (৪২) নামক ওই আসামিকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। 

গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।