শিরোনাম

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯৪৭ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ গতকাল বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৩ টি, লালবাগ বিভাগে ২৩২ টি, মতিঝিল বিভাগে ৪৪৭ টি, ওয়ারী বিভাগে ১৮৯ টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩৫ টি, মিরপুর বিভাগে ৩৭৩ টি, উত্তরা বিভাগে ১৪১ টি, গুলশান বিভাগে ১৯৭ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৪৪০ টি গাড়ি ডাম্পিং ও ২৬৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।