বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৩:০৭

রাজধানীর ভাটারায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) ও মো. সুমন (৩৬)।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।