শিরোনাম

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে খুলনা বিভাগ এবং সিলেট বিভাগেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়।
বরিশাল বিভাগে নব নিযুক্ত বিভাগীয় কমিশনার খলিল আহমেদ গণপূর্ত মন্ত্রণালয়ের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০ তম ব্যাচের মেধাবী কর্মকর্তা।