শিরোনাম

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কিশোরগঞ্জের এসপি ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের এসপি পদে, রংপুরের এসপি মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি মোহাম্মদ মোজাম্মেল হককে রংপুরে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।