বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৮:২২

৪২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানা পুলিশ

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উত্তরা পশ্চিম থানা। 

সোমবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরস্থ ৩ নং রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. নূরুল হাসনাত মাশরাফি (২১), আনাস বিন শাহাব (২১) ও মো. আজাহার উদ্দিন হীরা (৪২)।

থানা সূত্রে জানা যায়, এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেফতারকৃত মো. আজাহার উদ্দিন হীরার বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের ১১টি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বাসসকে বলেন, আমরা সোমবার তাদেরকে আটক করেছি। তাদের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।