শিরোনাম

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার হাজারীবাগ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. রাকিব সরদার (২০), মো. ইমরান হোসেন (২০), মো. মানিক (২৮), আপন মিয়া (২০), মো. সুজন (২৬), মো. আব্দুর রহমান (২১), জাকির হোসেন, মো. ইমরান হোসেন (২৫), মো. সোহেল রানা (৩০), মো. শাকিল (২৫), মো. আবুল হোসেন (২৬), মো. মুকুল (২৩), জীবন চন্দ্র মহন্ত (৩৪), মো. রিয়াজ (২৮), মো. রবিউল ইসলাম (৩০), মো. মুন্না (২৬), মো. রফিক (২৮), মো. রাকিবুল (২২), মো. ফাতিন (২৩), মো. সিহাব মিয়া (২২), মো. সজিব (২০), মো. উদয় ভূইয়া (২০), মো. সুজন (১৯), মো. সাকিব (২৫) ও আল শাহরিয়ার শাকিল (১৯)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।