বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৩:০০

আগামী ৩০ এপ্রিল খুলনা প্রেস ক্লাবের নির্বাচন

খুলনা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : আগামী ৩০ এপ্রিল খুলনা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন।

প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব ও মো. মিজানুর রহমান মিল্টন। 

সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. হেদায়েত হোসেন মোল্লা।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা। 

৩টি সহসভাপতি পদে লড়ছেন যথাক্রমে মো. জাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ।

যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মো. বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও মো. রবিউল গাজী।

৬টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন শেখ লিয়াকত হোসেন, সোহেল মাহমুদ, মহেন্দ্রনাথ সেন, মো. মেহেদী মাসুদ খান, রাজু আহমেদ, কাজী মোতাহার রহমান, মো. আনিস উদ্দিন, মো. মাকসুদুর রহমান এবং কে এম জিয়াউস সাদাত।

গত সোমবার খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম এবং সদস্য সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এদিকে, নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রচারণাও বৃদ্ধি পাচ্ছে। প্রার্থীরা ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রার্থীরা সশরীরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ তৎপর রয়েছেন।