বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ২৩:১৩

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন

মো. সাখাওয়াৎ হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে একই মন্ত্রণালয়ের সচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে।