শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের আইনশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে কোর কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কোর কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এসএসএফ মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, বিজিবি মহাপরিচালক, আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, এনটিএমসি মহাপরিচালক, র্যাব মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের একজন প্রতিনিধি এবং সদস্য সচিব হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) পদমর্যাদার একজন কর্মকর্তা।