বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ০০:২৯

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬০ জন গ্রেফতার

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলো- মো. শিপন মিয়া (২০), আলমগীর হোসেন (২৯), সবুজ খান (২৫), আবির হোসেন (৩৩), মো. মানিক (৩৩), মো. আল আমিন (১৯), মো. রাকিবুল ইসলাম (২৩), মো. জয়নাল আবেদীন (২২), মো. আকাশ (২০), মো. তৌসিফ আহম্মেদ (২৫), তানজিল হাসান (২৪), এরফানুর রহমান (৩২), মো. আইয়ুব আলী, মো. তানভীর আহমেদ তুষার (২৫), মো. ইমরান (২২), মো. ইয়ামিন রাব্বি (২১), মো. রাসেল (২৪), মো. রাসেল (২১), মো. বাদশা ফয়সাল (৪৪), মো. রানা (৩৪), মো. শাকিল (২২), মো. ইমন হোসেন (২৪), মো. সাকিল পণ্ডিত (২৩), মো. আরজু মিয়া (২৬), চাঁন মিয়া (৩২), সিয়াম হাওলাদার (২২), মো. আল-শাহরিয়ার অন্ত (২০), শান্ত চৌধুরী (৩২), মো. শুভ (২৫), আশরাফুল ইসলাম (২৪), মো. ইমরান হোসেন (২৩), মো. সানিম (২৫), মো. খন্দকার শুভ (২২), মো. শিপন (১৯), মো. জিসান (২৬), মো. জাকির হোসেন (৪০), মো. নাছির ওরফে ইয়াছিন (২৫), মো. আনোয়ার হোসেন বুলবুল (৩৮), মো. নয়ন (২৭), মো. আনিছ (৩৬), মো. সুমন (২৫), মো. সানিম শেখ (২৩), মো. শ্রাবণ (২০), মো. ফয়সাল ওরফে আক্তার (২৬), মো. হিমেল হোসেন (২৯), মো. অন্তর মিয়া (২৫), মো. জীবন (২৪), মো. হাসান (২৭), মো. আল আমিন (২২), মো. তানভীর (২০), মো. মামুন (২৩), মো. শুভ (২৩), মোসা. জুলেখা খাতুন (৩০), এসএম মিকাইল (৩৫), মো. শাহীন (৫৯), মো. নুর আলম (৫৪), মো. মুন্না (১৯), মো. হানিফ (২৫), আতিক হাসান (২৪) ও মো. ইমরান হোসেন (২৯)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা ২৭ জন, শেরেবাংলা নগর থানায় চারজন, আদাবর থানায় পাঁচ জন, তেজগাঁও থানায় পাঁচ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ জন ও হাতিরঝিল থানায় সাত জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।