শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস): দুর্বৃত্তদের হামলায় আহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার সন্ধ্যায় তিনি জাতীয় ক্যানসার হাসপাতালের গিয়ে আহত ডা. আহমেদ হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নেন।
জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেন (৫০) অফিস শেষ করে তার বাসায় ফিরছিলেন। আজ সোমবার বিকেলে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।