বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ২০:২৫

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৪

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ রোববার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. হোসেন ওরফে শাকিল (২৫), মো. মিলন (৩৪), মো. নয়ন (২০), আব্দুল্লাহ আল মামুন (২৯), মোছা. রতনা (৩৫), মোছা. জেরিন (৩৫), মোছা. কুলসুম (৩০), মোছা. আছিয়া (৪০), মো. আবুল হাসনাত রিয়াত (১৮), মো. রাসেল রুবেল ইসলাম (৩১), মো. গোলাম দস্তগীর তিতাস (৪৫), মমিনুল ইসলাম মিঠু (৩৩), মো. সাগর (২৫), শাকিল (২০), রাকিবুল হাসান রাকিব (২৬), রোমান খাঁন (২০), স্বপন ব্যাপারী (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৪৫), মো. নঞ্জু (৩৫), মো. শহিদুল ইসলাম (২২), মো. রাব্বি (২১), মো. সজল হাওলাদার (২২), খায়রুল আলম মিলন (২৫), ইয়াছিন (২১), আরব শাহী আরমান (২৩), মো. শাহিন (১৮), মো. আহাদ (১৮)।

এছাড়া রয়েছেন মো. জোবায়ের ইসলাম (২১), মো. কালু বেপারী (৪০), মো. রফিকুল ইসলাম (৪২), মনির হোসেন দিদার (৩৮), তানভীর ইসলাম (১৪), মো. পান্নান প্রধান (৩২), মো. শাহীন (৩৪), মো. ইমরান ফকির, মো. রুবেল হোসেন, মো. হেলাল (৩৭), মো. তারেক শরীফ (২৫), রুবেল (২৭), মো. তাহমিদুল ইসলাম (৪০), মো. সজিব, মো. আমজাদ হোসেন (৪০), মো. হৃদয় তানভীর (২৩), মো. হেলাল গাজী (৩০), মো. কাজিমুদ্দিন কাজল (৩৫), মো. হযরত আলী (৩০), মো. মিলন (২৫), মো. আকাশ মিয়া (২৪), মো. রবিউল মিয়া (২২), মো. আশিকুর রহমান (৩০), মোছা. মালা বেগম (৩৬), মো. সাজু মিয়া (৩৬), মো. আলমগীর (৪০) ও মো. ইমরান হোসেন ওরফে মারুফ (২২)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে চলাকালে মোহাম্মদপুর থানায় ১৬ জন, শেরে বাংলা নগর থানায় সাতজন,আদাবর থানায় পাঁচজন, তেজগাঁও থানায় দুইজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চারজন ও হাতিরঝিল থানায় ২০ জন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।