শিরোনাম

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার শাহজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মো. রকিবুল ইসলাম (৪০), মো. রাইহান ইসলাম শাজাহান (২৫), মো. শরীফুল ইসলাম (৫৭), মো. রিয়ান ওরফে রেয়ন (২৩), মো. সজল ইসলাম শুভ (৩০), রায়হান (১৯), মো. সোহেল রানা (২৮), মো. মাসুদ (৩২), মো. নাইম হোসেন (২০), মোহাম্মদ আলী (২১), মো. বোরহান উদ্দিন (৩৬), রবি (২২), মো. আলামিন (২৩), মনির হোসেন (২৮), মো. আরিফ (৩৫), মো. জুনায়েত (২২), মো. শামীম (১৯), সবু (৩০), মো. সজল ইসলাম শুভ (৩০), মো. সাহাদৎ হোসেন (২৬) ও মো. মনির হোসেন (১৯)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।