বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৩:০০
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৩:১১

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বিলকিস জাহান রিমির যোগদান

বিলকিস জাহান রিমি। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬(বাসস) : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি।

আজ (রোববার) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের অফিসকক্ষে তার নিকট আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন বিলকিস জাহান।

এসময় মন্ত্রী নতুন সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান।

গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি প্রশাসনিক কর্মকা-ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ কর্মকর্তা।