বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৮

বাণিজ্য সচিবের মৃত্যুতে বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের শোক

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে  কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন। 

সংগঠনের সভাপতি সৈয়দ মুসফিকুর রহমান ও মহাসচিব এ কে এম নুরুল হুদা আজাদ আজ এক শোক বার্তায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 
ক্যামেরুনে অনুষ্ঠিত ডব্লিউটিও মিনিস্ট্রিয়াল মিটিং শেষ করে দেশে ফেরত আসার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। 

বিসিএস ১৩তম ব্যাচের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি বাণিজ্য সচিব নিযুক্ত হন।