বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ২০:৩৯

অবকাশ শেষে আগামীকাল খুলছে সুপ্রিম কোর্ট

ছবি : বাসস

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

কাল সকাল ৯ টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম।

ইতোমধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯ টি একক বেঞ্চ ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে। ২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠনবিধিতে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হল।