শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৭৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২০৩টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭১৩টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭১টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৯০টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭৬টি ও ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৫৬৬টি গাড়ি ডাম্পিং ও ৩৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সব মামলা করে।