শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬(বাসস) : বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
তিনি আজ এক শোক বার্তায় এই শোক ও দু:খ প্রকাশ করেন।
এতে দীপেন দেওয়ান বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ প্রশাসনিক কর্মকর্তা। তার অকাল প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও কর্মঠ সরকারি কর্মকর্তাকে হারিয়েছে, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।