শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর বাসভবনের নকশা দাবি করে এআই সৃষ্ট ছবি ছড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানই এখনো চূড়ান্ত হয়নি; নকশা দাবি করে ছড়ানো ছবিগুলো এআইয়ের সাহায্যে তৈরি।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের নকশা দাবি করে একাধিক ছবি ফেসবুকে ছড়িয়েছে। ছবিগুলো অসঙ্গতিপূর্ণ ও এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত হয়েছে বাংলাফ্যাক্ট। তাছাড়া, বাসভবনের স্থানই এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।