বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখমের ঘটনায় ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে লুটের মালামাল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ (কেরানীগঞ্জ) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

আনোয়ার হোসেন বাসসকে বলেন, এ ব্যাপারে আজ বেলা ১১টায় কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

অপর দিকে র‌্যাব-১০ রাজধানীর কদমতলী এলাকা থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে। 

এ ব্যাপারেও সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।