শিরোনাম

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতের নাম- আলী আজগর সিকদার (২৩) ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯নং গেইটে উপস্থিত জনসাধারণ জালনোটসহ একজনকে আটক করে রেখেছে বলে খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতে কোতয়ালী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আলী আজগর সিকদারকে পুলিশ হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।