বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১২:২১

ভারতের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : ভারতের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ভারতের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত করা হয়েছে। ‘জমি দখলে বাধা দেয়ায় নারীর ওপর বিএনপি নেতার মর্মান্তিক হামলা’ দাবি করে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। এমনকি ভিডিওটি বাংলাদেশেরও নয়। মূলত ভারতের একটি ভিন্ন ঘটনার ভিডিওকে বিএনপির সাথে জড়িয়ে বাংলাদেশের ঘটনা দাবি করে ছড়ানো হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।