বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৯:২৯

বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ দাবি করে পাকিস্তানের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ দাবি করে পাকিস্তানের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষের ভিডিও। বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ দাবি করে পাকিস্তানের একটি ভিডিওকে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করা হয়েছে। ভিডিওটি পাকিস্তানের লাহোর হাইকোর্টে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আদৌ বাংলাদেশের নয়। এটি পাকিস্তানের লাহোর হাইকোর্টে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ভিডিও।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।