শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের নিমিত্ত মেয়াদ আগামী ৩১.০৩.২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
একই সাথে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশ (এমপিও) এর সাথে স্কুল. কলেজ ফান্ড হতে প্রদত্ত বেতন ভাতাদির প্রাপ্ত অংশের বিল প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানের নিয়মিত বা এডহক কমিটি গঠনের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা প্রদান করা হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।