বাসস
  ০২ মার্চ ২০২৬, ১০:১২
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১০:২৮

আওয়ামী লীগ নেত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরে ঢাকা ট্রিবিউনে বিএনপি নেত্রীর ছবি প্রচার : বাংলাফ্যাক্ট

ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : আওয়ামী লীগ নেত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরে ঢাকা ট্রিবিউনে বিএনপির এক নেত্রীর ছবি প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, আওয়ামী লীগ নেত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরে ঢাকা ট্রিবিউনে বিএনপির এক নেত্রীর ছবি প্রচার শনাক্ত করা হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ঢাকা-৪ আসনের সাবেক এমপি সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

এই সংবাদটি প্রকাশ করতে গিয়ে ঢাকা ট্রিবিউন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির ছবি ব্যবহার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।  

এর ফলে পাঠক ‘ভিজ্যুয়াল মিস-ইনফরমেশন’ বা বিভ্রান্তিকর উপস্থাপন বিভ্রান্তির মধ্যে পড়েছে।


ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

এ সব অপতথ্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ও চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। 

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।