বাসস
  ০১ মার্চ ২০২৬, ১০:২৯

জুলাই আন্দোলনে গর্ভবতী নারী পুলিশের নিহত হওয়ার বিষয়টি গুজব : রিউমার স্ক্যানার

ছবি: বাসস

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস): জুলাই আন্দোলনে গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি গুজব বলে সনাক্ত করেছে ফ্যাক্টচেক টিম রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার ফ্যাক্টচেক অনুসন্ধান টিম জানায়, জুলাই আন্দোলনে গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি গুজব। প্রকৃতপক্ষে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত ১৫ জন পুলিশ সদস্যের মধ্যে কোনো নারী ছিলেন না।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার।

সম্প্রতি রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ ১৩৩ টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০ টি গুজবের শিকার বিএনপি।