বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দাবিতে ভুল ব্যক্তির ছবি প্রচার : রিউমার স্ক্যানার

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের ছবি দাবি করে গণমাধ্যমে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার করা হয়েছে। ফ্যাক্টচেক টিম ‘রিউমার স্ক্যানার’ এই বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম জানায়, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের ছবি দাবিতে এবার গণমাধ্যমে ভুল ব্যক্তির ছবি প্রচার করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে তারা।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও শনাক্ত করা হচ্ছে।

বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে রিউমার স্ক্যানার।

সম্প্রতি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। অন্যদিকে, দল হিসেবে সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার হয়েছে বিএনপি।