শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঠিক থাকলেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদলে একটি ওয়েবসাইট mswbd.org নামে নকল ওয়েবসাইট মন্ত্রণালয়ের নজরে এসেছে, যা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সেহেতু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.msw.gov.bd সঠিক আছে। সে কারণে কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি মন্ত্রণালয়ের কোনো বিষয় নিয়ে প্রতারণা করতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টেলিফোন নাম্বার আইসিটি শাখা-০১৯১৫০২৬৪২৩-এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। এ ধরনের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।