বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯

তারেক রহমানের পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা শনাক্ত : ফ্যাক্টওয়াচ

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, তারেক রহমানের পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা সনাক্ত করা হয়েছে। 

গরিবের-সহায়তা কেন্দ্র' নামের একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী এবং কন্যার চেহারা-সদৃশ ভিডিও ব্যবহার করে বেশ কিছু স্ক্যাম সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওগুলোর ক্যাপশনে, পেজ ফলো করলে ৫ হাজার থেকে ৯০ হাজার টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। এসব বিশ্বাস করে কমেন্টবক্সে অনেকে নিজেদের বিকাশ নম্বর দিচ্ছেন। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওগুলো এআই দিয়ে বানানো। দেড় লাখের বেশি ফলোয়ারের এই পেজটি পর্যালোচনা করে এটিকে মানুষ বোকা বানানোর প্রচেষ্টা বলে ধারণা পাওয়া যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এআই ভিডিও তারেক  রহমানের  পরিবারের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। ফলে সঙ্গত কারণে এই ভিডিওযুক্ত পোস্টগুলোকে বিকৃত হিসেবে সাব্যস্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। 

ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।