বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

নির্বাচনী ফলাফল বদলে যাওয়ার ভুয়া দাবি শনাক্ত : ফ্যাক্টওয়াচ

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচনী ফলাফল তিন ঘণ্টার ব্যবধানে বদলে যাওয়ার ভুয়া দাবি শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বিভিন্ন গণমাধ্যম ধারাবাহিকভাবে নির্বাচনী ফলাফল প্রকাশ করছিল। বাংলাভিশনের ফেসবুক পেজ থেকে গতরাত এবং আজ ভোরের দু’টি ফলাফল পর্যালোচনা করে অনেকে দাবি করছেন, গভীর রাতে দেখানো ফলাফল ভোরে উল্টে গেছে।

ফ্যাক্টওয়াচ-এর অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই দাবিটি সঠিক নয়। বাংলাভিশনে গভীর রাতে প্রচারিত একটি ফলাফল প্রযুক্তির মাধ্যমে এডিট করে ভুল দাবিটি ছড়ানো হচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।