বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৩

আগামীকাল থেকে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ । ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আগামীকাল  বুধবার থেকে  তিনদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। 

আজ  মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।

তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি  শুক্রবার সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং ১৪ ফেব্রুয়ারি (শনিবার) থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনের জন্য দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে মাত্র ভোটের দিন  ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পুর্বের মতোই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।